বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জমিয়ত নেতা ফেরদাউসকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে মাসদাইরের বিএনপির কার্যালয়ে আগুন: ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি

জমিয়ত নেতা ফেরদাউসকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৭রেরাই নভেম্বর ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জমিয়ত নেতা ফেরদাউসকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে
📷 জমিয়ত নেতা ফেরদাউসকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক ও হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে ফোন করে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে তার ওপর হামলা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘ছাত্রদল কর্মী অনিক, তোফায়েলসহ ২০ থেকে ২৫ জন এসে আমার ওপর হামলা করে। এরা মূলত আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় পরিকল্পিতভাবে হামলা করে।’

তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে কাজ শুরু করায় তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। পাশাপাশি মার্কেটের অর্ধেক অংশও দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে থানায় চাঁদাবাজির অভিযোগ দেওয়ার পর বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব মুঠোফোনে প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘ওনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, এবং তার সাথে চাঁদা বা মার্কেটের বিষয়ে কখনও কোন কথা হয়নি। কেন ফেরদৌস সাহেব আমার নাম বলতাছে বা কার প্রচারণায় বলতাছে সেবিষয়ে ওনি বলতে পারবে।’

হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঘুম থেকে উঠে শুনতে পেরেছি যে তার উপর হামলা হয়ে। তবে কেন হয়েছে সেটি বলতে পারছি না।’
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন