শনিবার, ২১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি ফতুল্লায় লেগুনায় আগুন: শ্রমিকলীগ নেতা ও চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে নামে মামলা ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপগঞ্জে যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার: অভিযোগ নাশকতা ও অগ্নিসংযোগ ফতুল্লায় ডাইং এর বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক বন্দরের সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়া উচিত: মাওঃ আবদুল জব্বারের আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত
আদালত

ফতুল্লায় ডাইং এর বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় ডাইং এর বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক
📷 ফতুল্লায় ডাইং এর বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

 ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। দগ্ধ পাশা (৪০) ও রঞ্জিতকে (৪৫) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত দুইটার দিকে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন কারখানায় ছুটে যান। সেখানে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান তারা। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘দগ্ধ অবস্থায় দুই রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা করছি।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনার স্থান পরিদর্শনে গিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন