শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষনা দপ্তরে দপ্তরে টাকা - পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১ রাষ্ট্রপতির সহকারী পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ফতুল্লার ওসিকে ফোন শ্রমিক আন্দোলনে এনসিপি-জামায়াতের অবস্থান রহস্যজনক: মডেল মাসুদ বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার ফতুল্লায় পুলিশের মামলা: ২১ জনের নামসহ আসামি ১৫০০, গ্রেপ্তার ৬ •নালিশ করতে গিয়ে নাসিক প্রশাসকের তোপের মুখে যুবক রুবেল রূপগঞ্জে ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩ ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেপুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ
আদালত

রাষ্ট্রপতির সহকারী পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ফতুল্লার ওসিকে ফোন

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রাষ্ট্রপতির সহকারী পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ফতুল্লার ওসিকে ফোন
📷 রাষ্ট্রপতির সহকারী পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ফতুল্লার ওসিকে ফোন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী পরিচয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করার অভিযোগ উঠেছে। ফোনদাতা নিজের নাম জোনায়েত ইসলাম বলেছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম।

ওসির ভাষ্য, সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে ভিডিও কলে কথা বলতে বলেন তিনি। এরপর ওই ব্যক্তি আর ভিডিও কল দেননি বা যোগাযোগ করেননি।

গ্রেপ্তার শারজাহান সরকার (৫৫) কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ফতুল্লার পশ্চিম ভুইগড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত তিনটি মামলার আসামি তিনি।

ওসি মাহাবুব আলম জানান, বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভুইগড় এলাকায় অভিযান চালিয়ে শারজাহান সরকারকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। রাত ১২টার দিকে তাঁর সরকারি নম্বরে একটি ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে শারজাহানকে ছেড়ে দিতে বলেন।

ওসি জানান, শারজাহান আওয়ামী লীগের পদধারী নেতা ও একাধিক মামলার আসামি বলে জানানো হলেও ফোনদাতা তাঁকে ছেড়ে দেওয়ার কথা বলতে থাকেন। পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় একপর্যায়ে তাঁকে ভিডিও কলে কথা বলতে বলা হয়। কিন্তু তিনি আর ভিডিও কল দেননি।

ওসির ভাষ্য অনুযায়ী, ফোনদাতার গ্রামের বাড়ি জানতে চাইলে তিনি টাঙ্গাইলের কথা বলেন। ব্যবহৃত নম্বরটি ট্রুকলার অ্যাপে খুঁজলে ছবিসহ ‘জোনায়েত হোম কিপার’ নাম দেখা যায়। তবে ফোনদাতার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে শারজাহান পলাতক ছিলেন। এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন