মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে নারায়ণগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন সদর- বন্দরের সংসদ - এড.আবুল কালাম বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান সবাইকে: স্বাস্থ্যমন্ত্রীর লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি
নগরের বাইরে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:৪৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ
📷 বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

​আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় মহাসড়ক সংলগ্ন এলাকায় ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।

​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

​জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এতে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মজিবুর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্যসচিব শাহ আলম বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি সবসময় রাজনীতির পাশাপাশি জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমকে প্রাধান্য দিয়ে আসছে। মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণের এই উদ্যোগ স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা ইকবাল হোসেন ও ছাত্রদল নেতা মেহেদী ফারহানসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন