সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন সদর- বন্দরের সংসদ - এড.আবুল কালাম বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান সবাইকে: স্বাস্থ্যমন্ত্রীর লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি বন্দরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন (ইউএনও)শিবানী সরকার কোরআন বিরোধী আইন করে ক্ষমতায় থাকতে পারবেন না: মাওলানা আব্দুল আউয়াল বন্দরে শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করলো খেলাফত মজলিস আগামীকাল শনিবার রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী
নগরের বাইরে

বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের
📷 বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বক্তাবলী-আলীরটেক সংযোগকারী সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কোনো ধরনের বিভেদ না করে এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

​রোববার (১৩ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের গঙ্গানগরে অবস্থিত মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসায় জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​সেতু নির্মাণ প্রসঙ্গে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, "বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণের বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। সেতুটি ঠিক কোথায় নির্মিত হবে, তা নিয়ে অযথা বিভেদ সৃষ্টি না করে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।"

​তিনি আরও বলেন, একটি অঞ্চলের উন্নয়ন কেবল একটি প্রকল্পের ওপর নির্ভর করে না। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের না-পাওয়া ও দাবিগুলো বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

​নারীশিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সমৃদ্ধ সমাজ গড়তে নারীশিক্ষা, স্বাস্থ্য ও নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি জ্ঞান ও শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য, আত্মনির্ভরশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

​অনুষ্ঠানে মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির ওয়াশ ব্লকসহ প্রয়োজনীয় অবকাঠামোগত ঘাটতি পূরণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য। পাশাপাশি সমাজের কল্যাণে যারা ভূমিকা রাখছেন, দল-মতের ঊর্ধ্বে উঠে তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

​এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি আল আমিন বলেন, "মাদক, চাঁদাবাজি ও অবৈধ মাটি কাটাসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত বক্তাবলী গড়ে তুলতে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

​মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. আলী আকবর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সুপার, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকা বাসি ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন