শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কোরআন বিরোধী আইন করে ক্ষমতায় থাকতে পারবেন না: মাওলানা আব্দুল আউয়াল বন্দরে শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করলো খেলাফত মজলিস আগামীকাল শনিবার রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী মসজিদ কমিটিতে সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই: আব্দুল বারী ভূঁইয়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের হিন্দুরীতি নয়,শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাই কোর্ট শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সোনারগাঁওয়ে সড়ক রক্ষায় প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ আইসিটিতে সাক্ষ্য প্রদান: শামীম ওসমানের নেতৃত্বে সশস্ত্র হামলায় বহু হতাহতের দাবি সোনারগাঁয়ে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজনীতি

বন্দরে শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করলো খেলাফত মজলিস

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:১১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করলো খেলাফত মজলিস
📷 বন্দরে শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করলো খেলাফত মজলিস। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২৬ নম্বর ওয়ার্ডের খেলাফত মজলিসের কর্মী শাহীন এবং ২২ নম্বর ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস বন্দর থানা শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস বন্দর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন।

এ সময় বক্তারা শাহীন ও বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক, মহানগর বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ ও জেলা সভাপতি মুহাম্মদ আনাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নবীগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা শাহীন ও বুলবুল হত্যার বিচার এবং বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন