বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে জেলা প্রশাসকের ব্যবস্থাপনা কমিটির সভা বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
রাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ৪:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বর্ণাঢ্য আয়োজনে  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
📷 বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিশনপাড়ায় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নানা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থা রেখে দলকে নির্বাচিত করেছে। জনগণের দেওয়া সম্মান ও দায়িত্ব সুসংগঠিতভাবে ধরে রাখা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব।

তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমানের নির্দেশনায় দলীয় ও ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে। র‌্যালিতে সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর কাছে দলের ভাবমূর্তি তুলে ধরতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দল ও সরকারকে সমালোচিত করা যাবে না। বিগত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের পথ অনুসরণ করে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্বমুক্ত আধুনিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু ও ফতেহ রেজা রিপনসহ মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সহ-সভাপতি ডক্টর মজিবুর রহমান, মহানগর কৃষক দলের সদস্য ফয়সাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোমিনুল হক বাবু, আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ সদর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন