বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৮:০৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে থানা মজলিসে শুরা সদস্যদের দিনব্যাপী 'দায়িত্বশীল শিক্ষা শিবির' অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দায়িত্বশীলদের যোগ্য, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের সেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, নিজেদের ইসলামী আন্দোলনে সম্পৃক্ত রাখার পাশাপাশি পরিবারের সদস্যদেরও আদর্শের আলোকে গড়ে তুলতে হবে।

শিক্ষা শিবিরে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মো. আব্দুর রব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মমিনুল হক সরকার। মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবিরে রুকনদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি প্রকৌশলী মো. মানোয়ার হোসাইন। এছাড়া মহানগরী সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, মো. জাকির হোসেনসহ মহানগরী কর্মপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শতাধিক দায়িত্বশীল নেতার অংশগ্রহণে দিনব্যাপী এই শিক্ষা শিবির সম্পন্ন হয়।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন