শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ৫:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন
📷 নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক পরিধি বাড়িয়ে ৫২ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের যৌথ স্বাক্ষরে এই কমিটি চূড়ান্ত করা হয়। পরে জাতীয় যুবশক্তির অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘোষিত এই কমিটিতে মোঃ জাহিদুল হক বাঁধনকে আহ্বায়ক, ইমন মালুমকে সদস্য সচিব এবং মোঃ নূরজামাল হাসানকে মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রামকে আরও গতিশীল করতেই মূলত এই পূর্ণাঙ্গ বর্ধিত কমিটি গঠন করা হলো। ত্যাগী ও সক্রিয় কর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী দিনে নারায়ণগঞ্জের রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ জাহিদুল হক বাঁধন বলেন, "আমাদের ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নারায়ণগঞ্জের মাটিতে যুবসমাজকে সাথে নিয়ে কোনো প্রকার জুলুম, সিন্ডিকেট ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। রাজপথের লড়াইয়ে জাতীয় যুবশক্তি সবসময় অগ্রভাগে থাকবে।"
এদিকে নতুন কমিটি প্রকাশের পর নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনিযুক্ত নেতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিগগিরই এক সভা ডেকে পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন