শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
মহানগর

তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের
📷 তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে শিক্ষার্থীর তুলনায় গণপরিবহন বাসের সংকট এবং ঝুঁকিপূর্ণ যাতায়াত নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাসের সংখ্যা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ বাস দ্রুত মেরামতের দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কাছে এ সংক্রান্ত লিখিত আবেদনটি জমা দেন।

​আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে সরকারি তোলারাম কলেজে যাতায়াত করেন। কিন্তু প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। ফলে বাসগুলোতে অতিরিক্ত যাত্রীচাপ তৈরি হয় এবং পর্যাপ্ত আসন না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের দীর্ঘ পথ দাঁড়িয়ে ও ঝুলন্ত অবস্থায় যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে, অন্যদিকে দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

​ঘটনার বিষয়ে তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া জানান, সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে এবং তাদের কল্যাণে তোলারাম কলেজ শাখা ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অধ্যক্ষের কাছে এই স্মারকলিপি ও আবেদন জমা দিয়েছে।

​শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন পূজার ছুটির মধ্যেই ঝুঁকিপূর্ণ বাসটির প্রয়োজনীয় মেরামতকাজ দ্রুত সম্পন্ন করা হবে।"

​তবে শিক্ষার্থীরা বলছেন, কেবল একটি বাস মেরামত করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিপুলসংখ্যক শিক্ষার্থীর নিয়মিত যাতায়াত সুগম করতে পরিবহন বহরে নতুন বাস যুক্ত করা এবং বাসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি জানান তারা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন