শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
আদালত

সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ৮:২০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ
📷 সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা, বাউন্ডারি ভাঙচুর ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তার (৩৭) নামে এক ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় দেওয়া অভিযোগে মিজমিজি বাতেনপাড়া এলাকার আবু কালামের ছেলে মুক্তার সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করেন।
অভিযোগে মুক্তার উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ মৌজায় আরএস ২৫৫৩ এবং সিএস ও এসএ ১৮৯৫ দাগে মোট ৩ দশমিক ৯০ শতাংশ জমি তিনি ক্রয়সূত্রে মালিক হয়ে সাইড বাউন্ডারি নির্মাণ করে এবং সরকারি খাজনা পরিশোধের মাধ্যমে ভোগদখল করে আসছেন।

মুক্তারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন। এর ধারাবাহিকতায় তার অনুপস্থিতিতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে বাউন্ডারি ভাঙচুর করা হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, বাউন্ডারি ভাঙার কারণ জানতে চাইলে অভিযুক্তরা মুক্তারের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

 দাবিকৃত টাকা না দিলে জমি দখল করে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মুক্তার আরও অভিযোগ করেন, ২ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে তার জমিতে প্রবেশ করে নতুন করে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাধা দিলে তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চাঁদা না দিলে, জমি দখলে বাধা দিলে কিংবা আইনি ব্যবস্থা নিলে তাকে ক্ষতি করার পাশাপাশি প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মুক্তারের দাবি, তার প্রায় ৯০ লাখ টাকা মূল্যের জমি দখলের চেষ্টা চলছে। এ ঘটনায় যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে আশঙ্কা করে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিবাদীপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাউন্ডারি নির্মাণের কাজ বন্ধ করে দেন। একই সঙ্গে জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় এসে বিষয়টি মীমাংসার জন্য বসার আহ্বান জানান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন