শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
মহানগর

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের
📷 সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজকে জনপ্রতিনিধি নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর গোলচত্বর মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “আগামী দিনে স্থানীয় নির্বাচনে কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রতিনিধি বানাব না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সৎ, যোগ্য ও খোদাভীরু মানুষদের নির্বাচিত করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ।

​অতীতের শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিগত দিনে জনপ্রতিনিধির নামে জনগণের ভোট ডাকাতি করে তাদের ওপর জুলুম, অত্যাচার ও অন্যায়ের রাজত্ব কায়েম করা হয়েছিল। কিন্তু চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে নতুন পথ উন্মোচিত হয়েছে, সেখানে কোনো শোষক, দুর্নীতিবাজ বা মুনাফিকের স্থান হবে না। নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় কেউ বাধা দিলে বা জনগণের সঙ্গে প্রবঞ্চনা করলে তাদের বিরুদ্ধে ফের সংগ্রাম গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

​নারায়ণগঞ্জ দক্ষিণ থানার সেক্রেটারি ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী আহাম্মদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দীন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির এবং নারায়ণগঞ্জ দক্ষিণ থানার আমীর খলিলুর রহমান টিটু।

​সভায় আরও উপস্থিত ছিলেন সদর পশ্চিম থানার আমীর অ্যাডভোকেট আক্তার হোসাইন, বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুল হাই জাফরী, নারায়ণগঞ্জ দক্ষিণ থানার সহকারী সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন ও অ্যাডভোকেট মনির হোসাইন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন