শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
নগরের বাইরে

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
📷 রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বাম চোখের ওপরে গুরুতর জখম হয়েছে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তাঁর বড় ভাই মাসুদ মিঞাও।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার মঠের ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মাছুম মিঞা দৈনিক ‘যুগযুগান্তর’ ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত।

​ঘটনার পর মাছুম মিঞা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মাছুমকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তাঁর গতিরোধ করে। একপর্যায়ে চাপাতির আঘাতে মাছুমের বাম চোখের ওপরে রক্তাক্ত জখম হয়। বড় ভাই মাসুদ মিঞা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় এবং তাঁর পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত দুই ভাই চিকিৎসা গ্রহণ করেন। সাংবাদিক মাছুম ও তাঁর পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

​রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সাংবাদিকের লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন