শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
নগরের বাইরে

ফতুল্লায় অবৈধ মাটি কাটা নিয়ে আওয়ামী লীগ-বিএনপির আঁতাত বৈঠকের অভিযোগ, ডিবির অভিযানে চতুরতার সাথে পালিয়ে গেল আসামিরা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ২:২৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় অবৈধ মাটি কাটা নিয়ে আওয়ামী লীগ-বিএনপির আঁতাত বৈঠকের অভিযোগ, ডিবির অভিযানে চতুরতার সাথে পালিয়ে গেল আসামিরা
📷 ফতুল্লায় অবৈধ মাটি কাটা নিয়ে আওয়ামী লীগ-বিএনপির আঁতাত বৈঠকের অভিযোগ, ডিবির অভিযানে চতুরতার সাথে পালিয়ে গেল আসামিরা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির একশ্রেণির নেতাকর্মীদের মধ্যে আঁতাতের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি ও আওয়ামী লীগের আসামিরা কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়ার ঘটনা ঘটেছে।

​স্থানীয় সূত্র জানায়, ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) এক নেতা প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। তবে এককভাবে নদীর মাটি কাটা অব্যাহত রাখা সম্ভব না হওয়ায় প্রভাবশালীদের মধ্যে শুরু হয় তোড়জোড়।

​এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে এক গোপন বৈঠকের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই বৈঠকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান আলী, ১নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি মান্নেক খান এবং যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ অন্তত ১৪-১৫ জন উপস্থিত ছিলেন। পুলিশের তথ্যমতে, উপস্থিত এসব নেতাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

​অভিযোগ রয়েছে, উক্ত যৌথ বৈঠকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানেরও অংশ নেওয়ার কথা ছিল। তবে বৈঠক চলাকালেই গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম কাদির সিবিআইয়ের বাড়ি ঘেরাও করে। এ সময় ডিবির গতি রোধ করতে স্থানীয় নারীদের সামনে ঠেলে দিয়ে ছামেদ আলীসহ অভিযুক্ত নেতাকর্মীরা কৌশলে পালিয়ে যান।

​ঘটনাস্থলে যাওয়া ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, তাৎক্ষণিকভাবে ছামেদ আলী ও তার সঙ্গীদের চিনতে না পারায় আসামিরা সটকে পড়তে সক্ষম হয়।

​তবে এ বিষয়ে যোগসাজশের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান। তিনি বলেন, "আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কোনো নেতার বাড়িতে আমার বৈঠকের সংবাদটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এমনকি কাদির সিবিআই রাজনীতিতে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল কি না, তাও আমার জানা নেই।"

​এ ঘটনায় নদী থেকে অবৈধ মাটি কাটা সিন্ডিকেট ও আওয়ামী লীগ-বিএনপির বিতর্কিত আঁতাত নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন