শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
মহানগর

নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
📷 নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

অল্প জায়গা ও স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষবিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ‘ক্লাইমেট রিজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

​দুই ব্যাচে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মোট ৯০ জন অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া প্রতি ব্যাচের সেরা ৫ জন করে মোট ১০ জন প্রশিক্ষণার্থীকে মাশরুম চাষের প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক ও ব্যবহারিক পদ্ধতি, সঠিক পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি, সঠিক উপায়ে সংরক্ষণ ও সফল বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। খুব অল্প জায়গা এবং কম খরচে লাভজনকভাবে মাশরুম উৎপাদন সম্ভব হওয়ায় বেকার ও কর্মপ্রত্যাশীদের জন্য এটিকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেন বক্তারা।

​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, "প্রশিক্ষণের মাধ্যমে শুধু দক্ষতা উন্নয়ন নয়, বরং প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্তরা এই জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা যেমন স্বাবলম্বী হবেন, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।"

​জেলা প্রশাসক মো. রায়হান কবির তাঁর বক্তব্যে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে মাশরুম চাষকে একটি সফল বাণিজ্যিক উদ্যোগে পরিণত করার আহ্বান জানান।

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, জলবায়ু সহনশীল ও কম পুঁজিনির্ভর এ ধরনের মাশরুম চাষের মতো উদ্যোগ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে এলাকায় নতুন উদ্যোক্তা তৈরি হবে, কমবে বেকারত্ব এবং গতিশীল হবে স্থানীয় অর্থনীতি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন