শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
নগরের বাইরে

ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ৮:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ
📷 ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় বিএনপি নেতার প্রশংসায় ওসিকে বক্তব্য দিতে দেখা গেছে। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়ে এমন রাজনৈতিক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ তুলেছেন অনেকে।

​সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের একটি ভিডিওতে ওসি মাহবুব আলমকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, “মঞ্চে উপস্থিত আছেন স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যখন কারো ছিল না, তখন রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে যে এই ফতুল্লার মাটি ও মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামী নেতা। এবং অচিরেই ঘোষণা আসবে, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং-এর সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু।”

​অনুসন্ধানে জানা যায়, গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকার যানজট নিরসন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি ছিলেন ওসি মাহবুব আলম। উপস্থিত অন্যান্যদের অধিকাংশই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছিলেন।

​জনসমক্ষে একজন রাজনৈতিক নেতাকে ‘সংগ্রামী নেতা’ আখ্যা দেওয়া এবং তাঁর প্রশংসায় পঞ্চমুখ হওয়া প্রশাসনিক প্রটোকল ও চাকরিবিধির পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমালোচকদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা সাধারণ মানুষের আস্থার প্রতীক। কিন্তু একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন দলীয় মনোভাবাপন্ন আচরণ জনগণের কাছে ভুল বার্তা দেয় এবং অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষের মধ্যে শঙ্কা তৈরি করে। অনেকেই ওসির এই আচরণকে বিগত সরকারের সময়ের বিতর্কিত প্রশাসনিক দলীয়করণের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।

​এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অন্য এক পুলিশ সদস্য কল রিসিভ করে জানান, ওসি বর্তমানে ছুটিতে আছেন এবং আগামী সোমবার তিনি কর্মস্থলে ফিরবেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন