শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
মহানগর

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ২:০৭রেরাই পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি
📷 ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার করে সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক হাফ পাস চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাতটি ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। ৩ অক্টোবরের মধ্যে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া পুনর্বিন্যাস ও শিক্ষার্থীদের জন্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে আগামী ৬ অক্টোবর থেকে সড়ক অবরোধের মাধ্যমে নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ও ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন জোটের নেতারা।

​‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’-এর অন্তর্ভুক্ত সংগঠনগুলো হলো—বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রনেতারা অভিযোগ করে বলেন, গত ২০ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর প্রজ্ঞাপন জারির তোয়াক্কা না করেই ২২ সেপ্টেম্বর থেকে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহন ৫৫ টাকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে ৬০ টাকা আদায় করছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকেও জোরপূর্বক ৩৫ থেকে ৪০ টাকা আদায় করা হচ্ছে। বিআরটিএর নির্ধারিত হার, সড়ক দূরত্ব এবং ফ্লাইওভারের টোল হিসাব করলে এই রুটে ভাড়া কোনোভাবেই ৫৫ টাকার বেশি হতে পারে না। ভাড়া কমানোর যৌক্তিক দাবি তোলায় পরিবহন মালিকেরা বাস চলাচল বন্ধ রেখে সাধারণ যাত্রীদের জিম্মি করার অপকৌশল নিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

​সংবাদ সম্মেলন থেকে ছাত্র নেতারা প্রধানত দুটি মূল দাবি উত্থাপন করেন—

১. ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া অবিলম্বে সর্বোচ্চ ৫৫ টাকা কার্যকর করতে হবে।

২. সপ্তাহের সাত দিনই পরিচয়পত্র দেখালে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা বাস ভাড়া ও নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে।

​এছাড়া সকল বাস ও কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো, যাত্রীদের টিকিট/রসিদ প্রদান, ভাড়া নির্ধারণের খরচ ও টোলের হিসাব জনসমক্ষে প্রকাশ করা এবং সিন্ডিকেট ভাঙতে বিআরটিসি বাসের সংখ্যা ও ট্রেন-বগির সংখ্যা বাড়ানোর জোরালো দাবি জানানো হয়।

​ঘোষিত কর্মসূচি অনুযায়ী—৩ অক্টোবরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল, ৫ অক্টোবর গণস্বাক্ষর কর্মসূচি এবং ৬ অক্টোবর থেকে সড়ক অবরোধের মাধ্যমে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

​সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা বলেন, পরিবহন মালিকরা চাঁদাবাজির কথা অস্বীকার করলেও মূলত তারাই একটি মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষের পকেট কাটছেন। এই শোষণের বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্য ভুলে নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, জাতীয় ছাত্রশক্তির মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা আহ্বায়ক মাহফুজ খান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মহানগর সভাপতি আতিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের জেলা সম্পাদক কামরুল হাসান মিরাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, ছাত্র জমিয়তের জেলা আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সংগঠক মো. আসাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন