শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ৬ অক্টোবর সড়ক অবরোধের হুঁশিয়ারি সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস তোলারাম কলেজে বাসের সংকট ও ঝুঁকিপূর্ণ বাহন: বাসের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর খোঁজে বাড়িতে এনসিপি আহ্বায়ক যুবায়ের সরদার নারায়ণগঞ্জে ৯০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ ও ১০ জনকে দেওয়া হলো উপকরণ
নগরের বাইরে

সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস
📷 সাইনবোর্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিতালী মার্কেট: ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে জামায়াত আমিরের আশ্বাস। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনরায় বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রতিদিনের বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন দোকান মালিকরা।

​এ অবস্থায় সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার।

​মতবিনিময় সভার পূর্বে তিনি বিদ্যুৎহীন মার্কেটটির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও অভিযোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

​পরিদর্শন শেষে মাওলানা আবদুল জব্বার বলেন, "বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে সাধারণ ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, যা অত্যন্ত দুঃখজনক।" এ বিদ্যুৎ সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

​উক্ত মতবিনিময় ও পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমির মাহবুব আলম, সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং মিতালী মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন