বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
আদালত

নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
📷 নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি এলাকায় অনুমোদন ছাড়াই ড্রেজার ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক কেটে ড্রেজারের পাইপ নেওয়ায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুর ইসলাম মান্নান এবং তার রাজনৈতিক সচিব পুত্র খাইরুল ইসলাম সজীবের ছত্রছায়ায় এবং সোনারগাঁ উপজেলা বিএনপির মৎস বিষয়ক সম্পাদক ছানাউল্লাহ প্রধান এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিশিরের শেল্টারে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান এবং জাতীয় পার্টির নেতা জুলহাস ওই এলাকায় ড্রেজার ব্যবসা পরিচালনা করছেন। 
স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, অবৈধ ড্রেজার ব্যবসাকে বৈধতা দিতে নিয়মিত চাঁদার বিনিময়ে শেল্টার দিয়ে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা বিএনপির মৎস বিষয়ক সম্পাদক ছানাউল্লাহ প্রধান এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিশির। বিএনপি নেতা ছানাউল্লাহ প্রধান এবং শিশির বালির প্রতি ফুটে চাঁদা আদায়ের মাধ্যমে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকপার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান এবং জাতীয় পার্টি নেতা জুলহাসকে শেল্টার দিচ্ছেন। এছাড়া সোনারগাঁ উপজেলা প্রশাসনের কোন অনুমতি ছাড়াই নোয়াগাঁও ইউপির গুরুত্বপূর্ণ সড়ক কেঁটে এই অবৈধ ড্রেজার পাইপ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। এতে করে রাস্তা ভেঙে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হতে পারে। এদিকে এসকল আওয়ামীলীগ দোসররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামী। কিন্তু এখনো অধরা থেকে যাচ্ছেন এসকল দোসররা প্রশাসনকে ম্যানেজ করে। নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকপার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান এবং জাতীয় পার্টি নেতা জুলহাস খোদ নিজেই এলাকাবাসীর মধ্যে চাউর করে বেড়ায় স্থানীয় তাঁলতলা ফাঁড়ির আইসিদের ম্যানেজ করেই তারা গ্রেফতার এড়িয়ে এলাকায় বহাল তবিয়তে থাকেন। এদিকে আরমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাগুলোর মধ্যে সোনারগাঁ থানা বাদী কুসুম আসামী-১২১,আড়াইহাজার থানার আসামী-১৩৭। এছাড়াও সোনারগাঁ থানার আরও একটি হত্যা মামলার আসামী। অপরদিকে জুলহাস কাঁচপুরে একটি হত্যা মামলার আসামী-১৭৫। এছাড়াও সোনারগাঁ থানার আরও দুটি হত্যা মামলার আসামী জুলহাস। আওয়ামীলীগ দোসর হিসেবে বিভেচিত নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার আস্থাভাজন ছিলেন আরমান,জুলহাস। এমনকি লিয়াকত হোসেন খোকার লাঙ্গল মার্কার নির্বাচনে ব্যাচ লাগিয়ে নোয়াগাঁও ইউনিয়নে দায়িত্ব পালনসহ তৎকালীন সময়ের আওয়ামীলীগের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া একাধিক আওয়ামীলীগ নেতার সাথে মিশে অপকর্ম করে বেড়াতেন। আওয়ামীলীগ পতনের পর ২০২৪ সালের ৫ই আগস্টের পরই তারা নব্য বিএনপি সাঁজতে থাকেন। যেখানে তাদের সহযোগী হয়ে উঠেন সোনারগাঁ উপজেলা বিএনপির মৎস বিষয়ক সম্পাদক ছানাউল্লাহ প্রধান এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিশির। তাদের ব্যতীত নোয়াগাঁও ইউনিয়নের বিএনপির একাধিক নেতাদের সাথে সখ্যতা ঘুড়ে তুলে ফের নোয়াগাঁও ইউনিয়নের তাদের অবৈধ সকল কার্যক্রম চালাতে থাকেন। এদিকে তাদের অপকর্মের বৈধতা পেতে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সাংসদ আজহারুল ইসলাম মান্নান এবং তার পুত্র খাইরুল ইসলাম সজীবের সাথে এমপির বাসভবনসহ বিভিন্ন জায়গায় ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে যাচ্ছেন। 
এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান যোগাযোগ করা হলে তার সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন