বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
নগরের বাইরে

সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান
📷 সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ হারানো তিন স্কুলশিক্ষার্থীর শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানাতে ছুটে গেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাড়িমজলিশ এলাকায় নিহত তিন শিক্ষার্থীর বাড়িতে যান এমপি মান্নান।

​শোকাকুল পরিবারের সদস্যদের উদ্দেশ্যে মান্নান বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের গভীরভাবে বেদনাহত ও মর্মাহত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুঃসময়ে আপনাদের পাশে রয়েছেন।”

​তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে তিনি নিহত তিন শিক্ষার্থীর আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করে বিশেষ দোয়া করেন।

​এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, গত রোববার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় বিদ্যালয় চলাকালে ক্লাসে না গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনজনেই তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার অভিযানে জমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন