বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
নগরের বাইরে

বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন
📷 বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে মিঠাপানির কুমির দেখা যাওয়ার খবর পেয়ে স্থানটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে ইউএনও শিবানী সরকার স্থানবাসীদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, “কাউকে ভীত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট শিশু ও গবাদিপশুর নিরাপত্তার প্রতি অতিরিক্ত নজর রাখতে বলা হয়েছে।”

​তিনি আরও জানান, কুমিরটি নিরাপদে উদ্ধারের লক্ষ্যে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ, বন বিভাগ এবং স্থানীয় প্রতিনিধিরা সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করছেন। পরবর্তী যেকোনো হালনাগাদ তথ্য দ্রুত সবাইকে জানানো হবে।

​পরিদর্শনকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, সমবায় কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, সম্প্রতি তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমিরটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও এখনও কুমিরটি ধরা পড়েনি। বন বিভাগের পক্ষ থেকে কুমিরটিকে কোনো প্রকার আঘাত বা হত্যা না করার অনুরোধ জানানো হয়েছে এবং এর অবস্থান শনাক্ত হওয়ামাত্রই দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন