বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
নগরের বাইরে

লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি
📷 লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

লিবিয়ায় বাংলাদেশি প্রবাসী শ্রমিক ইদ্রিস আলীকে অস্ত্রের মুখে অপহরণ ও পাশবিক নির্যাতন চালিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনায় নারায়ণগঞ্জে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

​গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তম সরকার ওরফে সুমন (৪৪) ও মরজিনা বেগম (৩৯)।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে আসামি মরজিনা বেগম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

​মামলার বিবরণ ও পিবিআই সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী (৫৪) লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে কর্মরত ছিলেন। গত বছরের ১৭ মার্চ সন্ধ্যায় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তাকে বাসা থেকে অপহরণ করে একটি গোপন আস্তানায় জিম্মি করে রাখে। অপহরণকারীরা তাঁর পাসপোর্ট, ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

​এরপর ইদ্রিস আলীকে অমানুষিক নির্যাতনের ভিডিও দেশে থাকা স্ত্রী ফাতেমা বেগমের কাছে পাঠিয়ে প্রথমে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বামীকে বাঁচাতে পরিবারের সদস্যরা স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ওই টাকা পাঠান। পরে তারা আরও ৩০ লাখ টাকা দাবি করে এবং মুক্তিপণ আদায়ের পর ইদ্রিসকে লোহার রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয়। তাঁকে দিনে মাত্র এক প্যাকেট রুটি ও এক বোতল পানি দিয়ে আটকে রাখা হতো।

​ধাপে ধাপে সর্বমোট ৫০ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর অপহরণকারীরা মারাত্মক আহত অবস্থায় ইদ্রিসকে ত্রিপোলির মদিনা এলাকার রাস্তায় ফেলে রেখে যায়। পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় গত ২২ জুলাই দেশে ফেরেন তিনি।

​দেশে ফিরে ভুক্তভোগী ইদ্রিস আলী বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় মামলা করেন। পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে অভিযুক্ত উত্তম সরকার ও মরজিনা বেগমকে গ্রেপ্তার করে।

​পিবিআই জানায়, ঘটনার পেছনের মাস্টারমাইন্ড ও চক্রের অন্যান্য সহযোগীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন