বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
মহানগর

নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত
📷 নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্সে আয়োজিত দিনব্যাপী এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় ড্রিল শেডে জেলা পুলিশের সুসজ্জিত মাস্টার প্যারেডের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় জেলার বিভিন্ন থানার প্রতিনিধিরা তাঁদের পেশাগত নানা দিক তুলে ধরলে পুলিশ সুপার তা সমাধানে তাত্ক্ষণিক নির্দেশনা দেন।

​কল্যাণ সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, পরোয়ানা তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের উল্লেখযোগ্য অবদান:

  • বিশেষ পুরস্কার: বন্দর থানা এলাকায় ইসলামী আন্দোলনের কর্মী বুলবুল হত্যা মামলার ১৪ টি মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী শেখ সিফাতসহ ১১ জনকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে অস্ত্রসহ গ্রেফতার করায় বিশেষ পুরস্কৃত হন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন।
  • শ্রেষ্ঠ এসআই: ৫৬টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন এসআই মো. রমজান হোসেন।
  • শ্রেষ্ঠ এএসআই: ৩৮টি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ এএসআই হন আনোয়ার হোসেন।
  • শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী: ৭৬ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ ৫ আসামিকে গ্রেফতার করায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হন এসআই মো. আবু সাদেক।
  • অস্ত্র ও ক্লুলেস মামলা উদ্ঘাটন: সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতির রহস্য উদ্ঘাটন ও লুণ্ঠিত হায়েস গাড়ি উদ্ধার করায় এসআই নন্দন চন্দ্র সরকার এবং ডাকাতি মামলায় স্বর্ণ উদ্ধার ও ৩ অপহৃতকে ৫৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করায় এসআই মফিজুল ইসলাম (পিপিএম) পুরস্কৃত হন।
  • শ্রেষ্ঠ ডিবি অফিসার: পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকার জন্য শ্রেষ্ঠ ডিবি অফিসার হন এসআই মিঠুন কুমার দত্ত।

​এছাড়াও ডিএসবি ও এসএএফ-এর বেশ কয়েকজন পুলিশ সদস্যকে অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

​দুপুর ১২টায় আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী আগস্ট মাসের অপরাধের চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এসময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক-অস্ত্র উদ্ধার অভিযান জোরদার এবং পরোয়ানা তামিলে কঠোর হওয়ার নির্দেশ দেন।

​সভায় অন্যান্যদের মধ্যে সিআইডি নারায়ণগঞ্জ প্রধান মো. জাকির হোসেন, পিবিআই নারায়ণগঞ্জ প্রধান পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন