বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
মহানগর

‘নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলাই এনডিএর মূল লক্ষ্য’: গণপূর্তমন্ত্রী

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‘নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলাই এনডিএর মূল লক্ষ্য’: গণপূর্তমন্ত্রী
📷 ‘নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলাই এনডিএর মূল লক্ষ্য’: গণপূর্তমন্ত্রী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জবাসীকে দ্রুত ও সহজ নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে এনডিএ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুর্নীতি ও সেবাব্যবস্থার জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবা সহজীকরণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। রাজউকের আওতাধীন এলাকা বিশাল হলেও সে তুলনায় জনবল কম ছিল। ফলে স্থানীয় পর্যায়ে মানুষের দুর্ভোগ কমাতে ও দ্রুত সেবা পৌঁছাতে নতুন করে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

​রাজউকের সাম্প্রতিক পরিবর্তনগুলো তুলে ধরে গণপূর্তমন্ত্রী জানান, ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে রাজউকের প্রধান ক্লিয়ারেন্স পাওয়ার বাধ্যবাধকতা আর থাকছে না। একবার নামজারি বা মিউটেশন সম্পন্ন হলে বারবার সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হবে না। পাশাপাশি নকশা অনুমোদনের প্রক্রিয়া ডিজিটালাইজড করা হচ্ছে, যেন সর্বোচ্চ ২৪ দিনের মধ্যে ভবন প্ল্যান পাস করা সম্ভব হয়।

​এনডিএর ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন জানান, রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য এনডিএ সম্পূর্ণ আলাদা ও বিশেষ মাস্টারপ্ল্যান তৈরি করবে। সেই সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর ভিত্তি করেই নগর উন্নয়নের সামগ্রিক কাজ পরিচালিত হবে।

​সংস্থাটির ভৌগোলিক সীমানা নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, এনডিএর বর্তমান সীমানা ফতুল্লা ও সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোতে সম্প্রসারণ করা সম্ভব কি না, তা নিয়ে ইতিবাচক যাচাই-বাছাই ও পর্যালোচনার কাজ চলছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন