মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ নারায়ণগঞ্জ জেলা কারাগারে নাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল
রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
📷 জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নিজস্ব প্রতিনিধি :
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থে মূল্য পুনর্বিবেচনার দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের সাধারণ জনগণ—বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ চরম আর্থিক সংকটে পড়েছেন। এর সরাসরি প্রভাবে বাস, ট্রাকসহ সার্বিক পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদন, পণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে বাজারে মুদ্রাস্ফীতি বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

জনদুর্ভোগ নিরসনে স্মারকলিপিতে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়:

১. জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনগণের সামর্থ্যের মধ্যে মূল্য নির্ধারণ করা।

২. মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অযৌক্তিকভাবে যেন না বাড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

৩. জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করা।

৪. পরিবহন খাত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটিং এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে কঠোর মনিটরিং নিশ্চিত করা।

৫. জ্বালানি খাতে অপচয়, অনিয়ম ও দুর্নীতি রোধ করে জনগণের ওপর থেকে অতিরিক্ত আর্থিক চাপ কমানো।

একই দাবিতে বাদ আসর মহানগর জামায়াতের ব্যানারে শহরের মিশনপাড়া এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চাষাড়াসহ প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইউমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসাইন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে সাধারণ মানুষের বর্তমান আর্থিক দুরবস্থা ও সীমাহীন কষ্ট বিবেচনা করে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন