সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ জেলা কারাগারে নাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অসুস্থ কাদের সিদ্দিকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম দেলোয়ার লাঙ্গলবন্দে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেফতার - ১১ ফতুল্লায় ঝোপ ঝাড় থেকে বিদেশি পি*স্তল ও ম্যা*গাজিন উ*দ্ধার রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ
নগরের বাইরে

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
📷 সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলশিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা ২৫ মিনিটে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ এবং বিকেল ৫টার দিকে আবির নামের অপর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

​এর আগে দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় তারা।

​নিহত শিক্ষার্থীরা হলো—সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এদের মধ্যে যমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে মেঘনা নদীর ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় গোসল করতে নাম। গোসলের একপর্যায়ে তাদের সাথে থাকা একজন তীরে উঠে আসতে পারলেও ঢেউ ও স্রোতের তোড়ে আসেকিন, আরেফিন ও আবির নদীতে তলিয়ে যায়।

​খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, "দুপুর ১টার দিকে তিন শিক্ষার্থী নিখোঁজের সংবাদ পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল ৩টা ২৫ মিনিটে প্রথমে যমজ দুই ভাইয়ের এবং পরে বিকেল ৫টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহগুলো উদ্ধার শেষে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন