শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে এনসিপি শীর্ষ নেতাদের মতবিনিময় তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে কাঁচপুরে নিখোঁজের পর দিন বস্তাবন্দী ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১ নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন
নগরের বাইরে

রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৯:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
📷 রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু এলাকা থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

​ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরামুল হক জানান, দুপুরে সেতুর ওপর থেকে ওই নারী নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে নৌপুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

​উদ্ধার অভিযানকালে নদী থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগটিতে কিছু পোশাক ও কসমেটিকস সামগ্রী ছিল, যা নিখোঁজ নারীর বলে ধারণা করা হচ্ছে।

​পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। একই সাথে নিখোঁজ নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন