বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে এনসিপি শীর্ষ নেতাদের মতবিনিময় তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে কাঁচপুরে নিখোঁজের পর দিন বস্তাবন্দী ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১ নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ দীর্ঘ ৯ মাস পর ভিক্টোরিয়া হাসপাতালের এক্সরে বিভাগ পুনরায় চালুর উদ্যোগ তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের জন্য ২০ দিনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সদর উপজেলায়
মহানগর

চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে
📷 চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের চাষাড়ায় শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে মো. সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) নামের এক যুবককে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি বিশেষ দল। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ধিমন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ (পাঠানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত) এলাকার নাদির সরকারের ছেলে।

​ডিবি পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চাষাড়া হকার্স মার্কেটের পেছনে দুর্গামন্ডপের সামনের সড়ক থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে নিহত শুভ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। নিহত শুভ গলাচিপা এলাকার শ্রী হরি চন্দ দাসের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা (মামলা নং-০৮, তারিখ: ০৫/০৯/২০২৬) দায়ের করেন।

​পরবর্তীতে নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়। ডিবির বিশেষ অভিযানে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল রহস্য উদঘাটিত হয় এবং ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং 'সুমন' নামে অপর আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

​তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম (পিপিএম) জানান, রিমান্ডে থাকা সুমনের দেওয়া তথ্য ও উদ্ধারকৃত অস্ত্র, সিসিটিভি ফুটেজ এবং গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি বিশ্লেষণ করে ধিমনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​হত্যাকাণ্ডের পেছনে অন্য কারো ইন্ধন রয়েছে কিনা এবং বিস্তারিত ক্লু উদ্ধারে গ্রেপ্তার ধিমনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনার রহস্য উন্মোচনে ডিবি পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন