বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ দীর্ঘ ৯ মাস পর ভিক্টোরিয়া হাসপাতালের এক্সরে বিভাগ পুনরায় চালুর উদ্যোগ তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের জন্য ২০ দিনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সদর উপজেলায় IBWF এর সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ,সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ বেতন না পাওয়ায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর
মহানগর

সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা
📷 সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতা‌রে পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়লে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় রাস্তা অব‌রোধ ক‌রে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে বন্দর থানা পুলিশের একটি দল প্রবেশ করে। সাগরকে গ্রেফতার করতে পুলিশ এসেছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় বাসিন্দারা জড়ো হতে থাকেন এবং কার্যালয়ের সামনে অবস্থান নেন।

​একপর্যায়ে উপস্থিত জনতা সাগরের গ্রেফতার ঠেকাতে কার্যালয়ের সামনের সড়কে টেবিল বসিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে এলাকাটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। টানা প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ চলে যাওয়ার পর স্থানীয়রা ব্যারিকেড ও টেবিল সরিয়ে নিলে সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

​তবে সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যেই পুলিশ অভিযান চালিয়েছিল কি না, কিংবা অভিযানের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন