মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে নারায়ণগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন সদর- বন্দরের সংসদ - এড.আবুল কালাম বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান সবাইকে: স্বাস্থ্যমন্ত্রীর লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি
মহানগর

নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর
📷 নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের প্রবেশপথ চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। একই সাথে স্ট্যান্ডটি নির্ধারিত নতুন স্থান জেলা পরিষদ সংলগ্ন তল্লা রোডে স্থানান্তরের কার্যক্রম শুরু করা হয়েছে।

​আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার চাঁদমারি মাইক্রো স্ট্যান্ড ও জেলা পরিষদ এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা।

​অভিযান চলাকালে চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডের চারপাশের সীমানা প্রাচীর (বাউন্ডারি) ও অফিস কক্ষ ভেঙে অপসারণ করা হয়। পরে সওজের পক্ষ থেকে উক্ত জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়।

​উচ্ছেদ শুরুর দিকে মাইক্রো স্ট্যান্ডের শ্রমিক ও সংশ্লিষ্টরা বাধা দেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলে থাকা পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সওজের জায়গাটি দখলমুক্ত করা সম্ভব হয়।

​অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

​অভিযান পরিচালনাকালে সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, মিলিটারি এস্টেট অফিসার মেজর কামরুদ্দিন আহমেদ সুফি ও র‍্যাব কমান্ডার মোহিত কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন