সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন সদর- বন্দরের সংসদ - এড.আবুল কালাম বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান সবাইকে: স্বাস্থ্যমন্ত্রীর লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি বন্দরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন (ইউএনও)শিবানী সরকার কোরআন বিরোধী আইন করে ক্ষমতায় থাকতে পারবেন না: মাওলানা আব্দুল আউয়াল বন্দরে শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করলো খেলাফত মজলিস আগামীকাল শনিবার রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী
নগরের বাইরে

ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত
📷 ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাংকের বুথে লুটের প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটী মোড়ের গফুর সুপার মার্কেটের নিচতলায় ইসলামী ব্যাংকের বুথের সামনে থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের আমতলী থানা এলাকার কামাল মাতবর (৪২) ও কামাল প্যাদা (৪২)।

​পুলিশ জানায়, চক্রটি পঞ্চবটী এলাকার ওই ব্যাংক বুথে লুটের পরিকল্পনা করে সেখানে অবস্থান নিচ্ছিল। কৌশল হিসেবে তারা বুথের নিরাপত্তারক্ষীর সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় প্রথমে কামাল মাতবর এবং পরে নিরাপত্তারক্ষীর সাথে আলাপরত অবস্থায় কামাল প্যাদাকে গ্রেপ্তার করা হয়।

​ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন সরকার জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও লুটের মামলা রয়েছে। সম্প্রতি পাগলা দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

​বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, "গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। চক্রটির অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং পূর্বে লুট হওয়া মালামাল উদ্ধারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"

​এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন