শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কোরআন বিরোধী আইন করে ক্ষমতায় থাকতে পারবেন না: মাওলানা আব্দুল আউয়াল বন্দরে শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করলো খেলাফত মজলিস আগামীকাল শনিবার রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী মসজিদ কমিটিতে সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই: আব্দুল বারী ভূঁইয়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের হিন্দুরীতি নয়,শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাই কোর্ট শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সোনারগাঁওয়ে সড়ক রক্ষায় প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ আইসিটিতে সাক্ষ্য প্রদান: শামীম ওসমানের নেতৃত্বে সশস্ত্র হামলায় বহু হতাহতের দাবি সোনারগাঁয়ে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
নগরের বাইরে

মসজিদ কমিটিতে সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই: আব্দুল বারী ভূঁইয়া

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মসজিদ কমিটিতে সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই: আব্দুল বারী ভূঁইয়া
📷 মসজিদ কমিটিতে সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই: আব্দুল বারী ভূঁইয়া। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

পবিত্র মসজিদ আল্লাহর ঘর, তাই এখানে কোনো সমাজবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তির স্থান হতে পারে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। তিনি বলেন, “মসজিদ পরিচালনা কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ কিংবা মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। আল্লাহর ঘর পরিচালনার দায়িত্বে শুধুমাত্র সৎ, পরহেজগার ও গ্রহণযোগ্য ব্যক্তিদের স্থান দিতে হবে।”

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফতুল্লার কায়েমপুর এলাকার ঐতিহ্যবাহী বায়তুল ওকবা জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মসজিদ কমিটির পুনর্গঠন সংক্রান্ত আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

​উপস্থিত সাধারণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, বিগত দিনে রাজনৈতিক প্রভাব বা পেশিশক্তির জোরে অনেকেই পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ দখল করে রেখেছিলেন। যারা সমাজে সুদের ব্যবসা করেন, ঘুষ নেন কিংবা যুবসমাজ ধ্বংসকারী মাদক ব্যবসার সাথে জড়িত, তারা কোনোভাবেই মসজিদের মতো পবিত্র জায়গার নেতৃত্বে আসার যোগ্যতা রাখেন না।

​সমাজকে কলঙ্কমুক্ত করতে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুদ্ধি অভিযান শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেন, কায়েমপুর বায়তুল ওকবা জামে মসজিদের নতুন কমিটি গঠনে যেন কোনো বিতর্কিত বা চারিত্রিক ক্রুটিযুক্ত ব্যক্তি অন্তর্ভুক্ত হতে না পারেন, সে বিষয়ে মুসল্লিদের সতর্ক থাকতে হবে। একই সাথে যেকোনো গ্রুপিং ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিরপেক্ষ ও আল্লাহভীরু মানুষদের নিয়ে কমিটি গঠনের তাগিদ দেন তিনি।

​এ সময় উপস্থিত সাধারণ মুসল্লিরা তাঁর এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে সহমত প্রকাশ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কারণে সাধারণ মুসল্লিরা মতামত প্রকাশের সুযোগ পাচ্ছিলেন না। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন