বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাতীয় নাগরিক পার্টির নেতার সাথে মার্কিন কর্মকর্তার বৈঠক নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এমপি দিপুর ৮৪ লাখ টাকার অনুদান বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে নদীবন্দরে সার ব্যবস্থাপনা জোরদারে জেলা প্রশাসকের বিশেষ সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক পুলিশ সুপারের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাসম্পন্ন শিক্ষাই দিতে পারে প্রকৃত উন্নয়ন : মাওলানা মঈনুদ্দিন রূপগঞ্জ উপজেলার ৩০ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৮৪ লাখ টাকা অনুদান
নগরের বাইরে

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
📷 বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

​বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন।

​পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেদী হাসান (২৫), এনামুল (৩৫) ও হাবিবুর (২০)।

​এছাড়া আগের বিভিন্ন মামলায় নুর ইসলাম (৪৮) ও মনির হোসেন (৫৫) এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে অন্তর (২৫) ও জয়নাল মিজিকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে মাদক সেবনের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

​বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকাকে অপরাধমুক্ত করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হচ্ছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন