বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাতীয় নাগরিক পার্টির নেতার সাথে মার্কিন কর্মকর্তার বৈঠক নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এমপি দিপুর ৮৪ লাখ টাকার অনুদান বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে নদীবন্দরে সার ব্যবস্থাপনা জোরদারে জেলা প্রশাসকের বিশেষ সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক পুলিশ সুপারের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাসম্পন্ন শিক্ষাই দিতে পারে প্রকৃত উন্নয়ন : মাওলানা মঈনুদ্দিন রূপগঞ্জ উপজেলার ৩০ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৮৪ লাখ টাকা অনুদান
মহানগর

নারায়ণগঞ্জে নদীবন্দরে সার ব্যবস্থাপনা জোরদারে জেলা প্রশাসকের বিশেষ সভা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে নদীবন্দরে সার ব্যবস্থাপনা জোরদারে জেলা প্রশাসকের বিশেষ সভা
📷 নারায়ণগঞ্জে নদীবন্দরে সার ব্যবস্থাপনা জোরদারে জেলা প্রশাসকের বিশেষ সভা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপদ সংরক্ষণ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

​সভায় সারের সুষ্ঠু বাজারজাতকরণ ও সার্বিক বিতরণ প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে নদীবন্দরগুলোতে সার খালাস ও পরিবহনের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিতকরণ, উপযুক্ত গুদামজাতকরণ এবং কৃষক পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক মূল্যে ও নিরবচ্ছিন্নভাবে সার পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​উক্ত বিশেষ সভায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সার পরিবহন ও বিপণন ব্যবস্থার সাথে জড়িত নদীবন্দরের অংশীজন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন