বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাতীয় নাগরিক পার্টির নেতার সাথে মার্কিন কর্মকর্তার বৈঠক নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এমপি দিপুর ৮৪ লাখ টাকার অনুদান বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে নদীবন্দরে সার ব্যবস্থাপনা জোরদারে জেলা প্রশাসকের বিশেষ সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক পুলিশ সুপারের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাসম্পন্ন শিক্ষাই দিতে পারে প্রকৃত উন্নয়ন : মাওলানা মঈনুদ্দিন রূপগঞ্জ উপজেলার ৩০ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৮৪ লাখ টাকা অনুদান
মহানগর

দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ
📷 দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দ্বীন, শরিয়ত ও নৈতিকতাসম্পন্ন শিক্ষা ছাড়া কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি দিয়ে দেশ বা জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মঈনুদ্দিন আহমাদ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো নীতি ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র পরিচালনা করা গেলে সামাজিক ও জাতীয় সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ‘আদর্শ স্কুল নারায়ণগঞ্জ’-এর বার্ষিক মেধা, সাহিত্য-সংস্কৃতি পুরস্কার প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি আলহাজ মো. সামছুল হক।

​প্রধান বক্তা মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, যে শিক্ষার মধ্যে দ্বীন, শরিয়ত ও নৈতিকতা থাকে, সেটিই প্রকৃত মানসম্পন্ন শিক্ষা। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতাবিহীন শিক্ষা অর্জন করে যত বড় স্বীকৃতিই পাওয়া হোক না কেন, তা দিয়ে সমাজ বা দেশের মূল অগ্রগতি সম্ভব নয়। বর্তমান নানা সংকট কাটিয়ে ইহকাল ও পরকালের সাফল্যের জন্য রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের কোরআন ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. সামছুল হক বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আদর্শ স্কুল শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ বা ব্যারিস্টার তৈরি করবে না; পাশাপাশি নামাজি ও নৈতিকতাসম্পন্ন মানুষও তৈরি করবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আদর্শ মহিলা মাদরাসার সভাপতি ডা. আলী আশরাফ খান এবং ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুর রহমান বাঙালিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক মেধা তালিকা, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বই তুলে দেওয়া হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন