বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাতীয় নাগরিক পার্টির নেতার সাথে মার্কিন কর্মকর্তার বৈঠক নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এমপি দিপুর ৮৪ লাখ টাকার অনুদান বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে নদীবন্দরে সার ব্যবস্থাপনা জোরদারে জেলা প্রশাসকের বিশেষ সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক পুলিশ সুপারের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাসম্পন্ন শিক্ষাই দিতে পারে প্রকৃত উন্নয়ন : মাওলানা মঈনুদ্দিন রূপগঞ্জ উপজেলার ৩০ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৮৪ লাখ টাকা অনুদান
মহানগর

নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময়

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময়
📷 নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময়। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য ও মতবিনিময় সভা করেছেন খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

​বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বন্দরের ২৬ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা এবং ২২ নম্বর ওয়ার্ডে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ডসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও মাদকের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খেলাফত মজলিস নেতারা। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা পুলিশ সুপারের প্রতি জোর আহ্বান জানান।

​জবাবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য ও দিক দিয়ে সহযোগিতা করার জন্য খেলাফত মজলিস নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

​সভায় খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতি আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, বন্দর থানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, মহানগর প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সহসভাপতি যোবায়ের তানভীর, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ জেলা, মহানগর ও বিভিন্ন থানার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন