বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দেশ ও ইসলাম রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা আবদুল জব্বারের নগরীতে যানজট নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা নাসিক প্রশাসকের নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের: জাকির খান নারায়ণগঞ্জের নতুন এসপির জেলা জজ, ডিসি ও সিজেএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তার কাছে ৫ শত লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১০০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তার কাছে ৫ শত লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ৬:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তার কাছে ৫ শত লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১
📷 সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তার কাছে ৫ শত লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর এক কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন দাবি করার অভিযোগে রাশেদ আহম্মেদ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোডের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাশেদ আহম্মেদ সংসদ সদস্যের পিএসের গাড়ির নাম করে গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের কাছে প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি জানিয়ে আসছিলেন; যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭২ হাজার ৫০০ টাকা। বিনামূল্যে তেল প্রদানে অস্বীকৃতি জানালে তিনি ওই কর্মকর্তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করেন।

​এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর দুপুরে রাশেদ অনধিকার প্রবেশ করে কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পুনরায় বিনামূল্যে তেল দেওয়ার জন্য চাপ দেন এবং অস্বীকৃতি জানালে চাকরিচ্যুত করার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

​মামলা দায়েরের পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাশেদকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন