বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দেশ ও ইসলাম রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা আবদুল জব্বারের নগরীতে যানজট নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা নাসিক প্রশাসকের নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের: জাকির খান নারায়ণগঞ্জের নতুন এসপির জেলা জজ, ডিসি ও সিজেএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তার কাছে ৫ শত লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১০০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন
মহানগর

নারায়ণগঞ্জের নতুন এসপির জেলা জজ, ডিসি ও সিজেএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ৬:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের নতুন এসপির জেলা জজ, ডিসি ও সিজেএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
📷 নারায়ণগঞ্জের নতুন এসপির জেলা জজ, ডিসি ও সিজেএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম)-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

​সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীনের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

​সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সাধন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​এদিকে, দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন