বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দেশ ও ইসলাম রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা আবদুল জব্বারের নগরীতে যানজট নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা নাসিক প্রশাসকের নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের: জাকির খান নারায়ণগঞ্জের নতুন এসপির জেলা জজ, ডিসি ও সিজেএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তার কাছে ৫ শত লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১০০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন
মহানগর

দেশ ও ইসলাম রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা আবদুল জব্বারের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
দেশ ও ইসলাম রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা আবদুল জব্বারের
📷 দেশ ও ইসলাম রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা আবদুল জব্বারের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দেশ ও ইসলামি মূল্যবোধ রক্ষার স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল জব্বার।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​বক্তবে মাওলানা আবদুল জব্বার বলেন, “ইসলাম, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং আলেম সমাজের ওপর আঘাত এলে কোনো সচেতন মুসলমান চুপ করে বসে থাকতে পারেন না। ইতিহাসে প্রতিটি যুগেই সত্যের কণ্ঠকে স্তব্ধ করতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে তৌহিদী জনতার ঈমানি শক্তি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কোনো অন্যায়-অবিচার স্থায়ী হতে পারেনি।”

​বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ইসলাম, মাদরাসা শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যকে লক্ষ্য করে দেশবিরোধী নানা চক্রান্ত চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন, আলেম-ওলামা ও শান্তিকামী মানুষ সবসময় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। তবে শান্তিকামী জনতাকে উসকানি দেওয়া কিংবা আলেম সমাজকে অন্যায্যভাবে হয়রানি করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

​একইসঙ্গে দেশের সামাজিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল জব্বার।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন