মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
মহানগর

‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন
📷 ‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি তার আইনগত ও নাগরিক অধিকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

​সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সকল প্রাণের নিরাপত্তা সপ্রাণ’ আয়োজিত ‘জাহাজ ভাঙার মানবিক মূল্য’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

​সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “একটি শিল্পের অর্থনৈতিক গুরুত্ব কখনোই একজন মানুষের অমূল্য জীবনের চেয়ে বড় হতে পারে না। একজন শ্রমিক শুধু একজন কর্মী নন, তিনি এ দেশের একজন পূর্ণাঙ্গ নাগরিক। জীবিকার তাগিদে কাউকে যাতে অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে জীবন ঝুঁকিতে ফেলতে না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।”

​শিপ ব্রেকিংয়ের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিল্পের কর্মপরিবেশ তুলে ধরে তিনি আরও বলেন, “ঝুঁকিপূর্ণ কাজ, কাজের ধরন এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার পূর্ণ অধিকার শ্রমিকের রয়েছে। শিল্পের বিকাশ ও বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি শ্রমিকের জীবন রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারণ কোনো শিল্পের লাভ-ক্ষতির হিসাব শ্রমিকের জীবন ও মর্যাদার চেয়ে বড় হতে পারে না।”

​অনুষ্ঠানে মানবাধিকারকর্মী, পরিবেশবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন