রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
মহানগর

চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩
📷 চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম চাষাড়া এলাকায় চাঞ্চল্যকর শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনার সাথে সরাসরি জড়িত তিন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলো— নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মোঃ সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), কেবি সাহা বাইলেনের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে সিয়াম আহমেদ সিজান (২১) এবং একই এলাকার মৃত সমর্চান সরদারের ছেলে মোঃ সোহান (২৪)।

​পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনের সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় গলাচিপা এলাকার শ্রী হরি চন্দ্র দাসের ছেলে শ্রী শুভ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে গুলি ও চাকুর একাধিক আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৮)।

​ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল ছায়াতদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যার নেপথ্যের কারণ উদঘাটনসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, অনিক ও সুমন নামের দুই ব্যক্তি শুভকে হত্যার মূল পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে ১০টি ইয়াবা ট্যাবলেটের লোভে শুভর সহযোগী সোহানকে ব্যবহার করে তাকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। এরপর অনিক ও অহিদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল শুভর ওপর হামলা চালায়। অনিক ও অহিদ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং বাকি সহযোগীরা ধারালো চাকু দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে।

​অভিযানের সময় আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অনিক ও অহিদসহ বাকি আসামিদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন