রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
মহানগর

নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
📷 নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদ ভবনে এই ঘটনা ঘটে। তবে কার্যালয় বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের ভবনের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে বাইরে থেকে একটি কক্ষের ভেতর আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনও কার্যালয়ের সংশ্লিষ্টদের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

​অগ্নিকাণ্ডে কার্যালয়ের একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), সিসিটিভি ক্যামেরার মনিটর, ফাইল টেবিল ও সিলিং সহ মূল্যবান বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কম্পিউটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। কার্যালয় বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

​তিনি আরও জানান, আগুনে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন