রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
নগরের বাইরে

বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
📷 বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে স্থানীয় শিক্ষার্থীদের সঠিক ধারণা দিতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় ইউএনও শিবানী সরকার বলেন, "মানুষের জনকল্যাণে কাজ করাই রাষ্ট্রকাঠামোর মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও কল্যাণমুখী করতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে।" এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের নাগরিক সেবা, ভূমি ইজারা, শিক্ষা, রাজস্ব আহরণ, স্থানীয় উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের সহজ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের সুবিধার জন্য স্ক্রিনে ব্যবহারিকভাবে অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলি প্রদর্শন করা হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা আইসিটি কর্মকর্তা সানজিদা আক্তার, বন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাজু আহমেদসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন