রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
মহানগর

নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:০৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২
📷 নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ নগরীর টানবাজারসহ জেলাজুড়ে একযোগে জোরালো মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার সাতটি থানায় পরিচালিত এই সমন্বিত অভিযানে মাদক ব্যবসায়ী, সেবনকারী, ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যসহ মোট ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

​অভিযান শেষে শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

​পুলিশ সুপার বলেন, "নারায়ণগঞ্জে মাদকের বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এসব অপরাধ নির্মূলে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান শুরু হয়েছে। এটি কোনো একদিনের বিষয় নয়, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া (কন্টিনিউয়াস প্রসেস)। কাজের মাধ্যমেই সাধারণ মানুষ এর সুফল দেখতে পাবেন।"

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় জেলার সাতটি থানায় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের তত্ত্বাবধানে যৌথ দল গঠন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে টানবাজার এলাকার একটি মদ বিক্রির প্রতিষ্ঠানেও অভিযান চালায় পুলিশ সুপারের নেতৃত্বাধীন দল। সেখান থেকে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী ও মদ সেবনরত অবস্থায় বেশ কয়েকজনকে আটক করা হয়।

​টানবাজারের অভিযানের বিষয়ে পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের মদ সেবনের অনুমোদন কিংবা প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স ও কাগজপত্র রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। প্রমাণ না পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​গ্রেফতারকৃত সকল আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন