রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
মহানগর

‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া
📷 ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে কীভাবে নিজস্ব শক্তিতে সামনে এগিয়ে নেওয়া যায়, সেই পথ দেখিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে দিপু ভূঁইয়া বলেন, “আজকের এই দিনে প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাঁর নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তাঁর নির্দেশিত পথেই আমরা আজ এগিয়ে চলছি।”

​তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, “শহীদ জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান আজ আমাদের পথ দেখাচ্ছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, দেশকে এগিয়ে নিতে অন্য কোনো দেশের অনুকম্পা লাগে না। নিজের শক্তিতে মাথা উঁচু করে আন্তর্জাতিক অঙ্গনে বুক ফুলিয়ে চলার শিক্ষা তিনিই আমাদের দিচ্ছেন।”

​জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন