রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
নগরের বাইরে

রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার
📷 রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্মম নির্যাতনের অভিযোগে আমিমুল হাসান সাদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে র‍্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও (মেলারঘাট) এলাকার নিজ বাড়ি থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। পরে অভিযুক্ত সাদ তাকে ফুসলিয়ে একটি ভবনের চারতলার নির্মাণাধীন কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণে বাধা দিলে কিশোরীকে দেয়াল ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়, যার ফলে তার কয়েকটি দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। নির্যাতন শেষে তাকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নিচে রাস্তায় ফেলে পালিয়ে যান আসামি।

​স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

​এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন