রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
মহানগর

শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের
📷 শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

২০২২ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিলে শাওন হত্যার বিচারসহ গত ১৭ বছরে দেশে সংঘটিত সব গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ।

​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট সংলগ্ন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বিগত সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে মামুন মাহমুদ বলেন, “২০২২ সালের ১ সেপ্টেম্বর ঠিক এই জায়গায় আমরা দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করেছিলাম। সেটি সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি ছিল না; কোনো সরকারবিরোধী স্লোগান বা পতন চাওয়া হয়নি। কিন্তু তৎকালীন এসপির নির্দেশনায় পুলিশ কনস্টেবল কনক আমাদের লক্ষ্য করে গুলি চালিয়ে ভাই শাওনকে হত্যা করেন।”

​তিনি আরও বলেন, “আমাদের হাতে কেবল জাতীয় পতাকা ও মাইক ছিল, কোনো অস্ত্র বা লাঠি ছিল না। একটি নিরস্ত্র মিছিলে এমন বর্বর হামলা পৃথিবীর ইতিহাসে বিরল। আজ যেমন আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এসেছি, তেমনি শাওন হত্যার বিচার নিশ্চিতের দাবিতেও ঐক্যবদ্ধ হয়েছি। এই বাংলার মাটিতেই এর বিচার হবে।”

​সমাবেশ শেষে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, এনডিএ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়াসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন