রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
নগরের বাইরে

রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩
📷 রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে লুট হওয়া ১ কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার করেছে গাজীপুর শিল্প পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী গাড়িচালকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।

​গ্রেপ্তারকৃতরা হলেন— চীনা ব্যবসায়ীর গাড়িচালক জাহিদ হাসান (৩০), মো. আক্তারুজ্জামান (৫১) এবং তাঁর স্ত্রী নাসিমা আক্তার (২৪)।

​সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর রূপগঞ্জের ক্যাডেট ক্লাবের সামনে ১ কোটি টাকা বহনকারী গাড়িটি নিয়ে পরিকল্পিতভাবে পালিয়ে যান চালক জাহিদ হাসান। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

​তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আত্মসাৎ করা ৯৭ লাখ টাকা উদ্ধার সম্ভব হয়েছে এবং বাকি ৩ লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

​উদ্ধারকৃত অর্থ এবং গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার পেছনে আর কারও তোষামোদ বা জড়িত থাকার প্রমাণ মিললে তাদেরও কঠোর আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন