রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার ‘সরকার জনগণের সাথে প্রতারণা করছে’: নারায়ণগঞ্জের শিমরাইলে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, কম্পিউটার-এসি ভস্মীভূত
নগরের বাইরে

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার
📷 নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

​শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ফতুল্লার পিলকুনি জোড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন ওই এলাকার মোল্লা বাড়ির আক্কাস মোল্লার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম পিলকুনি জোড়া মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন