মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
নগরের বাইরে

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড
📷 রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

​সাজাপ্রাপ্তদের মধ্যে মো. মাসুদ (৪২), মো. রিয়াজুল ইসলাম (২৪), মো. মাসুদ (৪০), মো. সজীব (৩০) ও মো. মাসুমকে (৪২) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. আওলাদ হোসেন (৩০) ও মো. ইউসুফকে (৩৪) চার মাস এবং মো. আলমগীরকে (৩৮) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য চরম ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন